হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে ১৮ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১৮ লাখ ৪১ হাজার টাকা মূল্যের চোরাই পথে আনা ভারতীয় পণ্য উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ অভিযানে পৌর এলাকার পলাতক আসামি রাজু আহমেদ, মোরশেদ ইসলাম রেজা ও তাদের বাবা ফজলুল হকের হেফাজত থেকে ৯ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।

এছাড়া পৃথক অভিযানে মোমিনগঞ্জ হরিরপাট গ্রামের পলাতক আসামি রিয়াজুল ইসলামের হেফাজত থেকে আরও ৮ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।

দুই অভিযানে সর্বমোট ১৮ লাখ ৪১ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পণ্যের মধ্যে প্যান্ট, পিসসহ বিভিন্ন ভারতীয় পণ্য রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version