হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি জাহিদুল গ্রেফতার

নাগেশ্বরী প্রতিনিধি


কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে নাগেশ্বরী থানাধীন খাদ্য গুদামের সামনে সড়কে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জাহিদুল ফুলবাড়ী উপজেলার মধ্য কাশিপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদুলকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Exit mobile version