হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর বৈরাগীপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে নাগেশ্বরী থানা পুলিশ।

পুলিশ জানায়, ওই এলাকার বেনু চন্দ্র শীলের একটি পরিত্যক্ত দোচালা টিনের ঘরে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর এলাকার রাখাল চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪৩), দেবীপুর সেনপাড়া এলাকার খিতিন চন্দ্র সেনের ছেলে মিলন চন্দ্র সেন (২৭), দেবীপুর মন্দিরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে বিপ্লব মিয়া (২৫) এবং ভবানীপুর হাতিবান্ধা এলাকার আব্দুল হামিদের ছেলে তৈয়ব আলী (৪৮)।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশ জানায়, জেলায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Exit mobile version