হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে স্কুলে গিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র, থানায় জিডি

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলে যাওয়ার পর এসএম জিমরান কায়েস নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। সে নাগেশ্বরী শিশু বিতানের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং সাংবাদিক হাফিজুর রহমান হৃদয়ের ভাতিজা।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল ১০ আগস্ট সকালে জিমরান কায়েস স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু এরপর আর বাড়িতে ফিরে আসেনি। তাকে রাফি নামে সপ্তম শ্রেণির এক ছাত্রের সঙ্গে দুপুরে দেখা গেছে বলে জানা গেছে।

জিমরানকে খুঁজে না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

কোনো ব্যক্তি জিমরান কায়েসের সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ:
মোঃ হাফিজুর রহমান হৃদয়
সাংবাদিক
📞 ০১৭৪৬-৯৫৫৬৩৩

Exit mobile version