ডেস্ক নিউজ
আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে নাগেশ্বরী সংলগ্ন চড়াইখেলা ব্রিজ এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে এক বৃদ্ধ ব্যক্তি গুরুতর আহত হন।
স্থানীয় কয়েকজনের সহযোগিতায় আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। তবে অভিযোগ রয়েছে, সেখানে তাকে ভর্তি নেওয়া হয়নি।
আহতের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। বর্তমানে তাকে কুড়িগ্রামে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা চলছে।
স্থানীয়রা আহত ব্যক্তির দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

