হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে মেধাবী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, এলাকায় শোক

নিজস্ব প্রতিবেদক


কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি কলেজের পেছন থেকে ফখরুল ইসলাম বৃত্ত (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ফখরুল ইসলাম বৃত্ত নাগেশ্বরী ডি.এম. একাডেমির ২০২৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় তিনি এ প্লাস (A+) পেয়েছিলেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

বৃত্তের পিতা বাবলু মন্ডল। পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তাকে ঘিরে বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল।

স্থানীয়দের ভাষ্য, বৃত্ত অত্যন্ত ভদ্র, শান্ত ও মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি ব্যক্তিগত একটি সম্পর্কের বিষয় নিয়ে তিনি মানসিকভাবে হতাশায় ছিলেন বলে স্থানীয় কয়েকজন জানিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

Exit mobile version