হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষকের একমাত্র সন্তানের মৃত্যু

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মুহাম্মদ মুহিত (১৮) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তিনি নাগেশ্বরী সরকারি কলেজের প্রভাষক শাহিন আলমের একমাত্র ছেলে।সোমবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন মুহিত।

পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুহাম্মদ মুহিত একজন হাফেজে কোরআন ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা তার বাড়িতে ভিড় জমান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ ঘটনায় বিভিন্ন সামাজিক, শিক্ষাবিষয়ক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।


Exit mobile version