হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ৪০ বোতল ইস্কাফ উদ্ধার

ডেস্ক নিউজ


কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল ইস্কাফ (মাদকদ্রব্য) উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় মাদককারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মজনু মিয়া মজু (৪০) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামখানা ইউনিয়নের সাহাটারী দিঘিরপাড় গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মজনু মিয়া মজুর বাড়িতে অভিযান চালিয়ে ৪০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়। তিনি সাহাটারী দিঘিরপাড় গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version