হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে পারিবারিক কলহের জেরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরী হেলিপোর্ট মাঠের পশ্চিম পাশে নিজ বাড়ি থেকে ওবাই (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর রাতে নিজ বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর ওই যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার ও স্থানীয়রা। পরে সকালে বাড়িতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওবাই দীর্ঘদিন ধরে কুমিল্লায় বসবাস করতেন এবং সেখানে রিকশা চালাতেন। তার স্ত্রী একটি গার্মেন্টসে চাকরি করেন। প্রায় ১৮ দিন আগে তিনি কুমিল্লা থেকে নিজ বাড়ি নাগেশ্বরীতে ফিরে আসেন। স্থানীয়দের দাবি, তিনি নেশাগ্রস্ত ছিলেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর রাতে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয়। এর কিছুক্ষণ পরই তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

Exit mobile version