শাহরিয়ার সৃজন, হামার কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বদিজামালপুর গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. ওবাইদুল (পিতা: আব্দুল হক) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে টাপুর চর পাড়া এলাকায় নিজ জমিতে ধান কাটার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

