হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে জান্নাতুল বাকী কবরস্থানের উন্নয়ন ও বার্ষিক মাহফিল নিয়ে আলোচনা সভা

নাগেশ্বরীতে জান্নাতুল বাকী কবরস্থানের উন্নয়ন ও বার্ষিক মাহফিল নিয়ে আলোচনা সভা

নাগেশ্বরী প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গিরারপাড় জান্নাতুল বাকী কবরস্থানের বার্ষিক মাহফিল আয়োজন ও সার্বিক উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কবরস্থান পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জান্নাতুল বাকী কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. মাহমুদ হাসান (হাজী সোহেল)।

সভায় কবরস্থানের সৌন্দর্যবর্ধন, সীমানাপ্রাচীর নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন বার্ষিক মাহফিল সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের প্রস্তুতি নিয়েও বিস্তারিত মতবিনিময় করেন উপস্থিত ব্যক্তিরা।

এ সময় বক্তারা বলেন, কবরস্থান আমাদের শেষ ঠিকানা। এর পবিত্রতা রক্ষা, যথাযথ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন করা সবার নৈতিক দায়িত্ব। এ কাজে এলাকার সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন।

সভায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রাজ্জাক, জান্নাতুল বাকী কবরস্থান কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম বিএসসি, বিএনপির পৌর শাখার সদস্য মো. জাহিদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু হানিফ আলী বাদল এবং বিশিষ্ট সমাজসেবক বালাটারীর মো. আব্দুল কাইয়ুম মিয়া ও গুন্ডিরচরের মো. আব্দুল খালেক।

সভা শেষে কবরস্থানে শায়িত মরহুমদের রুহের মাগফিরাত এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Exit mobile version