
মোঃ দুর্জয় হাসান, নাগেশ্বরী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রমরোমা প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা,ও সরকারি ভাবে প্রচারণা করা হচ্ছে গণভোট কি এ বিষয়ে জনগণকে সচেতন করছে,গণভোটে হ্যাঁ ভোট জনগণকে উদ্বুদ্ধ করছেন এবং গণভোটে হ্যাঁ ভোট দিলে রাষ্ট্রের কি কি পরিবর্তন হবে সেটি সরকার তুলে ধরছে। কিন্তু গণভোট কি এ বিষয়ে এখনো জানেন না সাধারণ খেটে খাওয়া মানুষেরা।
গত ৭ তারিখ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জে সাধারণ মানুষদের জিজ্ঞেস করা হয়েছে আপনারা হ্যাঁ ভোট সম্পর্কে জানেন কিনা? তারা উত্তর দেন আমরা কিছুই জানি না বাহে,আমরা খেটে খাওয়া মানুষ। স্থানীয় কয়েকজন লোককে প্রশ্ন করা হয়েছে এবার ভোটে কয়টি ব্যালট পেপার দেওয়া হবে? উত্তর তারা বলেন গত নির্বাচনে একটি ব্যালট পেপার পেয়েছি এবারও মনে হচ্ছে একটিই দিবে। কিন্তু এবার নির্বাচনে দুটি ব্যালট পেপার দেওয়া হবে (১) গণভোটের ব্যালট পেপার (২)প্রার্থীকে ভোট দেওয়ার ব্যালট পেপার।
সংবাদিক সাধারণ জনগণকে প্রশ্ন করেন আপনারা কি জানেন না হ্যাঁ ভোট কি? উত্তরে সাধারণ জনগণ বলে এই বিষয়ে আমরা কিছুই জানি না। স্থানীয় উজ্জ্বল বলেন গ্রামের সাধারণত মানুষ গণভোট সম্পর্কে জানেন না, সে ভাবেও এটার প্রচারণা ও হয়নি আমাদের এলাকায়। গণভোট হচ্ছে জনগণের সরাসরি রায়। কিন্তু জনগণ যদি না জানে, তাহলে এটা কীসের গণভোট? কুড়িগ্রামের মানুষের কথা শুনে মনে হচ্ছে প্রচারণা ব্যর্থ হয়েছে। হ্যাঁ ভোট মানে শুধু ‘হ্যাঁ’ বলা নয়, বরং নতুন বাংলাদেশের ভিত্তি গড়া। যারা জানেন, তাদের দায়িত্ব আশেপাশের মানুষকে বোঝানো।
বিশেষজ্ঞরা বলছেন ভোটের গাড়ি বিভিন্ন জায়গায় ঠিক মতো প্রতারণা করেননি।যেমন বিশেষ করে চরাঞ্চল ও দুর্গম চরে ভোটের গাড়ি যায়নি। এতে সেখানকার সাধারণ মানুষেরা সে সম্পর্কে কিছুই জানতে পারেনি। গ্রামের মানুষেরা সহজ সরল অনেকেই স্মার্ট ফোন চালান না তাই দেশের বিভিন্ন খবর তারা জানেন না। বিশেষজ্ঞরা বলেন গণভোটের প্রচারণা আরো ব্যাপক ভাবে প্রচার করার দরকার ছিল, এতে করে সাধারণ জনগণরাও এ বিষয়ে জানতে পারতো।
আপনার মতামত লিখুন :