নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৬, ৯:০৯ অপরাহ্ন /
নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি

নাগেশ্বরী প্রতিনিধি


ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের সভাপতি হিসেবে আলহাজ হারিসুল বারী রনি এবং সেক্রেটারি হিসেবে মাওলানা রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় সংগঠনের নাগেশ্বরী উপজেলা কার্যালয়ে আয়োজিত শুরা অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়। অধিবেশনে শাখার ৮৪ জন শুরা সদস্য অংশ নেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাওলানা ডা. আব্দুর রব মাস্টার। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি আলহাজ মাওলানা আব্দুস সালাম।

শুরা অধিবেশনে সাংগঠনিক কার্যক্রমের মানোন্নয়ন, দাপ্তরিক কার্যক্রম এবং বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত শুরা সদস্যদের প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।

অধিবেশন শেষে প্রধান অতিথি ২০২৭-২৮ সেশনের জন্য আলহাজ হারিসুল বারী রনিকে সভাপতি এবং মাওলানা রফিকুল ইসলামকে সেক্রেটারি হিসেবে ঘোষণা করেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি ও পাঁচগাছী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, সেক্রেটারি মুফতি মোজাম্মেল হক আইমানী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ হাফেজ আব্দুল মমিন জেহাদী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি কে এম এম আবুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।