মোঃ বুলবুল ইসলাম ।। নাগেশ্বরী
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে স্থানীয় স্টেকহোল্ডার ও বিভিন্ন গ্রুপের সাথে শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে আচরণগত পরিবর্তন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর (সোমবার) দুপুর ১২ ঘটিকায় নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী পৌরসভা হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
নাগেশ্বরী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল আনোয়াের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম, শিক্ষক সমিতি নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, ধনীর পাড় প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আশা মনি, মায়ামনি মিষ্টি ও সানজিদা সিদ্দিকা। বক্তারা, বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।
পোস্ট টি পড়া হয়েছে : 252
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 4, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]

নভেম্বর 3, 2026
মোঃ সিয়াম শাহরিয়ার সৃজন | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা বৃদ্ধি ও আত্মউন্নয়নের লক্ষ্যে বিশেষ মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির হলরুমে বিদ্যালয়টির আয়োজনে এ ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য […]