বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তার সরকারের বাড়ি থেকে নিলুরকুড়া ব্রিজ পর্যন্ত সড়ক পাকাকরণের দাবি এলাকাবাসীর

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তার সরকারের বাড়ি থেকে নিলুরকুড়া ব্রিজ পর্যন্ত দীর্ঘদিনের কাঁচা ও ভাঙাচোরা সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার ও উন্নয়ন না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়সহ আশপাশের এলাকার হাজারো মানুষ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেয়র ও কাউন্সিলর নির্বাচনের সময় বিভিন্ন সময়ে সড়কটি দ্রুত পাকাকরণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। কখনো কখনো ভাঙাচোরা অংশে সামান্য রাবিশ বা মাটি ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, প্রায় ৬-৭ মাস আগে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল, সড়কটির জন্য বাজেট পাস হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই কাজ শুরু হবে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সড়কের পাকাকরণ বা উন্নয়নকাজ শুরু হয়নি বলে দাবি স্থানীয়দের।

সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে সরু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীবাহী ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল ও সাধারণ পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটির বেহাল অবস্থার কারণে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। বৃষ্টির পানি ও কাদায় সড়কের বিভিন্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে রোগী ও শিশুদের নিয়ে যাতায়াতেও ভোগান্তিতে পড়তে হয় বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর প্রশ্ন, সড়কটির জন্য বাজেট অনুমোদিত হয়ে থাকলে উন্নয়নকাজ শুরুতে এত বিলম্ব হচ্ছে কেন? তারা দ্রুত সড়কটির নির্মাণকাজ শুরু করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন।

নাগেশ্বরী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আব্দুস সাত্তার সরকারের বাড়ি থেকে নিলুরকুড়া ব্রিজ পর্যন্ত সড়কটি দ্রুত পাকাকরণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 3

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]