Site icon হামার কুড়িগ্রাম

নবাগত ইউএনও শাহাদাৎ কে ভূরুঙ্গামারী জামায়াতে ইসলামীর সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছা

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শাহাদাৎ হোসেন মহোদয় ভূরুঙ্গামারী, কুড়িগ্রামে যোগদান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শুভেচ্ছা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার উপজেলা আমির মোঃ আনোয়ার হোসেন, উপজেলা সেক্রেটারি প্রভাষক মোঃ আনোয়ার হোসেন এবং মজলিসের শূরা ও কর্মপরিষদ সদস্য, ছাত্র-যুব বিভাগের পরিচালক মোঃ মিজানুর রহমান।

এ সময় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর দক্ষ নেতৃত্বে ভূরুঙ্গামারী উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে—এমন প্রত্যাশা তাদের।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহাদাৎ হোসেন মহোদয় সংগঠনের পক্ষ থেকে দেওয়া শুভেচ্ছা ও সম্মাননার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Exit mobile version