হামার কুড়িগ্রাম

দেশে ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের চিকিৎসক সমাবেশ

ডেস্ক নিউজ

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদ এবং চিকিৎসকদের ওপর হামলা ও মবের ঘটনায় নিন্দা জানিয়ে কুড়িগ্রামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে চিকিৎসক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে কুড়িগ্রাম জেলা ড্যাবের সভাপতি ডা. মাহফুজার রহমান (মারুফ), কোষাধ্যক্ষ ডা. রেদওয়ানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. আক্তারুজ্জামান, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও সহকারী অধ্যাপক ডা. আব্দুস সালামসহ ডা. আরিফ, ডা. মীম, ডা. মুনিরা ও ডা. আসিফ ইকবাল উপস্থিত ছিলেন।

সমাবেশে ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আসিফ সৈকতসহ বক্তারা দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর মব ও হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। তারা চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার দাবি জানান।

সমাবেশে ড্যাবের কুড়িগ্রাম জেলা সভাপতি ডা. মাহফুজার রহমান (মারুফ) বলেন, দেশে অস্থিরতা সৃষ্টির সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা ও বিচারের দাবি জানান তিনি।

Exit mobile version