Site icon হামার কুড়িগ্রাম

দূর দিনাজপুর থেকে মাদক ব্যবসা করতে এসে ভূরুঙ্গামারীতে জনতার হাতে আটক হলো দুই নারী

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী

দূর দিনাজপুর থেকে এসে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফেনসিডিল ব্যবসা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে দুই নারী মাদক কারবারি।

আটককৃতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বসতিপুর এলাকার মোছাম্মত রানী (১৮) ও নীলা (২২)। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী বটতলা মোড়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশ।

পরে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল আল মাহমুদ বলেন, “আটককৃতদের থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

Exit mobile version