
রাফি ইসলাম || কুড়িগ্রাম সদর
গত ২০শে জানুয়ারি ২০২৬ইং তারিখ মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন অফিস প্রাঙ্গণে দূর্বার যুব ফোরাম ও দিশারী শিশু ফোরামের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এপির সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,, জনাব নীতা ফ্লোরা দাশ এপি ম্যানেজার, সঞ্জীব গাইন সিনিয়র প্রোগ্রাম অফিসার,কৃষিবিদ আমজাদ হোসেন প্রোগ্রাম অফিসার, মারিও মার্ডি প্রোগ্রাম অফিসার, মনি দিও স্পনসরশীপ চাইল্ড প্রটেকশন অফিসার এবং চাঁদ মিয়া সভাপতি দূর্বার যুব ফোরাম ও দিশারী শিশু ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় বক্তারা আলোচনা করেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন, শিশুর প্রতি দায়িত্ব কর্তব্য, প্রতিবন্ধী শিশু বিষয়ক।
উল্লেখ্য আলোচনা শেষে ২০টি হতদরিদ্র পরিবার ও প্রতিবন্ধী শিশুর পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়
আপনার মতামত লিখুন :