বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ জাকারিয়া হোসেন || নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের দক্ষিণ সারিসুরী এলাকায় দুধকুমার নদ থেকে ড্রেজিংয়ের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)। দীর্ঘদিন ধরে চলমান এ কার্যক্রমে নদীতীরবর্তী মানুষের জীবন-জমি ঝুঁকির মুখে পড়লেও মঙ্গলবার দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের বটতলা বাজার–ওয়াপদা বাঁধ থেকে শুরু করে টেংগরমারী সীমান্ত–ভাটি দিকদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ২ হাজার ৩১০ মিটার কাঁচা সড়ক সংস্কার প্রকল্প চলছে। বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি ও আর্থিক সহায়তায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সমন্বয়ে ৯৯ লাখ ৪ হাজার ১৭১ টাকা ব্যয়ে আরডিআরএসের ডিআরআর-আরআরএপি প্রকল্পের অধীনে কাজটি বাস্তবায়িত হচ্ছে।

বিজ্ঞাপন

কিন্তু প্রকল্পটি অন্য উপজেলায় হলেও প্রয়োজনীয় বালু উত্তোলন করা হচ্ছিল নাগেশ্বরীর দুধকুমার নদ থেকে, যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং সংশোধিত ২০২৩ সালের বিধানের সরাসরি লঙ্ঘন। এ অবস্থায় এলাকার জমির মালিকরা গত ২৬ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। পরে ২ ডিসেম্বর এসিল্যান্ড বদরুজ্জামান রিশাদ ঘটনাস্থলে গিয়ে ড্রেজিং কার্যক্রম বন্ধ করে দেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম, আব্দুল হামিদ, আসাদুল, নুর জামাল ও আমিনুল ইসলাম জানান, দুধকুমার নদ বরাবরই ভয়াবহ তীরভাঙনের জন্য পরিচিত। প্রতিবছর বহু পরিবার ঘরবাড়িসহ ফসলি জমি নদীগর্ভে হারায়। এরমধ্যে অবৈধ বালু উত্তোলন শুরু হওয়ায় ভাঙন আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তফসিলভুক্ত জমি ও সরকারি আবাসন প্রকল্পও হুমকির মুখে পড়ে। প্রশাসন বালু উত্তোলন বন্ধ করায় তারা স্বস্তি প্রকাশ করেন।

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]