ফজলুল করিম ফরাজী ।। কুড়িগ্রাম
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে কুড়িগ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে দলীয় নেতাকর্মীরা। এসময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ঘিরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি পাঁচগাছীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথচারী ও স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পাঁচগাছী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর জামাল হক, সদস্য সচিব মো. নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, যুবদল নেতা মোঃ জাহিদ হাসান, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. এনামুল হক বিজয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। তারা আশা করেন, তার নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী রাজনৈতিক ভূমিকা পালন করবে। কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ছিল উচ্ছ্বাস ও উদ্দীপনা।

