বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

‘তাজু ভাইকে’ সাংবাদিকতার সুযোগ করে দিল টাইমস টুডে

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরের তরুণ কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজু, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তাজু ভাই ২.০’ নামে পরিচিত, এবার সাংবাদিকতার আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন। জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস টুডে তাকে মফস্বল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিয়োগ দিয়েছে।

সোমবার (২৭ জুলাই) টাইমস টুডের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সম্পাদক মাসুম খান তাজুর হাতে নিয়োগপত্র তুলে দেন।

বিজ্ঞাপন

পেশায় রাজমিস্ত্রির সহকারী হলেও তাজু দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় নানা সমস্যা, জনদুর্ভোগ ও সাধারণ মানুষের কথা সহজ-সরল ভাষায় তুলে ধরছিলেন। তার ব্যতিক্রমী উপস্থাপনা ও বাস্তবধর্মী ভিডিওগুলো তাকে নাগরিক সাংবাদিকতার একটি আলোচিত মুখে পরিণত করেছে।

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে জিলাপির দাম নিয়ে করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এরপর দেশের বিভিন্ন গণমাধ্যম তার সাক্ষাৎকার নিতে ছুটে যায় এবং তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

তবে জনপ্রিয়তা পেলেও আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদমাধ্যমে কাজের সুযোগ পাননি তাজু। সেই সুযোগ করে দিয়েছে টাইমস টুডে।

টাইমস টুডের সম্পাদক মাসুম খান বলেন, “তাজুর ভিডিওগুলোতে আমরা সমাজের বাস্তব চিত্র ও মানুষের সমস্যাগুলোকে আন্তরিকভাবে তুলে ধরতে দেখেছি। নাগরিক সাংবাদিকতায় তার সম্ভাবনা রয়েছে। তাই তাকে মফস্বল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাকে একজন দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলা হবে।”

নিজের সহজ-সরল জীবনবোধের জন্য পরিচিত তাজুর একটি উক্তি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত— “আমি চাই না আপনারা আমাকে দেখেন, মানুষ খুশি থাকলে আমিও খুশি।”

টাইমস টুডেতে যোগদানের মাধ্যমে তাজুর এই পথচলা এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করল।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 18

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]