বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ডুবে যাওয়ার ৩ দিন পর ভেসে উঠলো তিস্তা নদীতে রহিম উদ্দিনের লাশ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোশাররফ হোসেন || রাজারহাট


কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীতে ডুবে নিখোঁজ রহিম উদ্দিন ওরফে ভাকরার মরদেহ নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে নদীর তীরবর্তী বাসিন্দা সুলতান নদীর স্রোতে ভেসে যাওয়া একটি মরদেহ দেখতে পান এবং আশপাশের লোকজনকে ডাক দেন। খবর পেয়ে আবুল কালাম ও সালাম ঘটনাস্থলে ছুটে এসে রহিম উদ্দিনের পরিবারকে খবর দেন। পরে মোহাইমিনুল ইসলাম জনি ও হাবিবুর রহমান নদীতে নেমে মরদেহটি তীরে তুলে আনেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে রহিম উদ্দিন তিস্তা নদীতে টনি জাল দিয়ে মাছ ধরতে গেলে জাল নদীর কিনারায় আটকে যায়। সেটি ছাড়াতে নদীতে নামলে তিনি গভীর পানিতে তলিয়ে যান। কাছাকাছি থাকা নুরমোহাম্মদ তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। সেদিন দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি। অবশেষে তিন দিন পর স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার হলো।

মরদেহ উদ্ধারের পর রহিম উদ্দিনের বাড়িতে শুরু হয় শোকের মাতম। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তার ছেলে-মেয়ে বাবার মরদেহ আঁকড়ে ধরে আহাজারি করেন। এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ায় এবং তাদের সান্ত্বনা দেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]