Site icon হামার কুড়িগ্রাম

ডিসি কার্যালয় থেকেই ঘোষণা হবে কুড়িগ্রামের চার আসনের ফলাফল

ডেস্ক নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ চলবে।

ভোট শেষ হওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয় হবে ফলাফল ঘোষণার কেন্দ্রবিন্দু। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থাপন করা হবে ‘নির্বাচনি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’। সেখান থেকেই কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের প্রাথমিক বেসরকারি ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আসনগুলো হলো— কুড়িগ্রাম-১ (২৫), কুড়িগ্রাম-২ (২৬), কুড়িগ্রাম-৩ (২৭) এবং কুড়িগ্রাম-৪ (২৮)। সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের প্রাপ্ত ফলাফল সংগ্রহ সাপেক্ষে ধারাবাহিকভাবে ঘোষণা দেওয়া হবে।

তবে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ভোটকেন্দ্রে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার নিজ নিজ কেন্দ্রের ফলাফল তাৎক্ষণিকভাবে ঘোষণা করবেন এবং ফলাফলের কপি কেন্দ্রেই টানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ৯ জানুয়ারি ২০২৬ তারিখের পরিপত্র (১৭) অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

Exit mobile version