Site icon হামার কুড়িগ্রাম

ডাকসু ও জাকসু‘র মাধ্যমে গণতান্ত্রিক চর্চার বিকাশ হচ্ছে: ড. আতিক মুজাহিদ

নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ক্যাম্পেইন ফর কুড়িগ্রামের চেয়ারম্যান ড. আতিক মুজাহিদ বলেছেন, ‘ডাকসু ও জাকসুর মত ছাত্র সংসদগুলোর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চার বিকাশ হচ্ছে। ‘ তিনি বলেন, ‘জুলাই পরবর্তী বাংলাদেশের অবস্থা কেমন আপনার তা দেখছেন। এখন আর কোনো জায়গার আর পেশিশক্তি চলে না। সব জায়গায় বুদ্ধিবিত্তিক চর্চা চলমান। ডাকসু নির্বাচনে যে দলই জিতুক না কেন যাদের মেধা আছে ব্যক্তিত্ব আছে নেতৃত্ব দেবার গুণাবলি আছে আদের প্রসংশা করা হচ্ছে। এটা চমৎকার বাংলাদেশের আমরা নমুনা দেখিছি যেখানে আমার বিপরীত দল জিতছে । ডাকসু ,জাকসু মাধ্যমে গণতান্ত্রিক চর্চার বিকাশ হচ্ছে।’

আজ ১২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতি পাঠাগারে দাবা প্রতিযোগীতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শহীদ নুর আলম স্মৃতি শীর্ষক দাবা প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কুড়িগ্রাম জেলা শাখা। সার্বিক সহযোগিতায় ছিলেন বেসরকারি উন্নয়নমুখী সংস্থা ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম।

ড. আতিক মুজাহিদ বলেন, ‘আপনারা দেখবেন পৃথিবীতে যত রাজা বাদশা আছে তারা সবাই দাবা খেলতেন। যুদ্ধের ময়দানে বসে তারা দাবা খেলতেন। যিনি যত ভালো দাবা খেলতেন, তিনি তত ভালো যুদ্ধ পরিচালনা করতে পারতেন। আমাদের এই ছাত্ররাই ভবিষ্যতের নিরিয়োগ। আমরা বিশ্বাস করি ছাত্রদের মেধার বিকাশ দরকার। মননের বিকাশ দরকার। শাররিকি বিকাশের দরকার, মানসিক বিকাশের দরকার আছে।’ তিনি আরো বলেন,‘ আগামীতে এ ধরনের যতপ্রকার ভালো উদ্যোগ নেয়া হবে কুড়িগ্রামের স্বার্থে সব ধরনের অনুষ্ঠানে হবে ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম পাশে থাকবে।

শহীদ নুর আলম স্মৃতি শীর্ষক দাবা প্রতিযোগিতায় মোট ১৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ান হয় রাকিব হাসান ও রানার আপ হয় রানা মিয়া । পরে বিজয়ীদের হাতে নগত অর্থ ও উপহার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন , শহীদ নুর হোসেনের পিতা মো. আমের আলী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদেকুর রহমান, সংগঠনের সংগঠক ইরফান আলী ইরন, মারুফ আহমেদ মাফি প্রমুখ।

Exit mobile version