হামার কুড়িগ্রাম

জেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ এমপি মাহবুব আলম সালেহীর

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

সম্প্রতি অনুষ্ঠিত এ সাক্ষাতে জেলার রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে নেতৃবৃন্দের মধ্যে আন্তরিক পরিবেশে আলোচনা হয়। এ সময় পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার, সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, অ্যাডভোকেট মো. ইয়াসিন আলী সরকার এবং জেলা জামায়াতের সাবেক বায়তুল মাল সম্পাদক জহুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

Exit mobile version