Site icon হামার কুড়িগ্রাম

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রামে ৩৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের আওতাধীন বিভিন্ন অফিসে মোট ৩৭টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ৪ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে এবং চলবে ৩১ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

পদের বিবরণ

  • ড্রাফটসম্যান – ১টি পদ (গ্রেড-১৫)
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ২০টি পদ (গ্রেড-১৬)
  • নাজির কাম-ক্যাশিয়ার – ৩টি পদ (গ্রেড-১৬)
  • ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী – ৯টি পদ (গ্রেড-১৬)
  • সার্টিফিকেট পেশকার – ১টি পদ (গ্রেড-১৬)
  • সার্টিফিকেট সহকারী – ৩টি পদ (গ্রেড-১৬)

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের Teletalk-এর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ৪ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা
  • আবেদন শেষ: ৩১ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০টা
  • শুধুমাত্র কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
  • বয়স: ৪ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর
  • একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন।

আবেদন ফি

  • সাধারণ প্রার্থীদের জন্য: ১১২ টাকা
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য: ৫৬ টাকা
  • আবেদন সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত নির্দেশনা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালে পাওয়া যাবে।

Exit mobile version