Site icon হামার কুড়িগ্রাম

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে উলিপুরে জামায়াতের গণমিছিল – হাজারো জনতার ঢল

মোহাম্মদ দিদার আহমেদ জীবন

ঐতিহাসিক “জুলাই গণঅভ্যুত্থান”-এর প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কুড়িগ্রামের উলিপুরে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। উলিপুর এম এস স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু হয়ে মিছিলটি কাচারী মোড় পর্যন্ত গিয়ে এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়।

হাজার হাজার নেতাকর্মী, ছাত্র-যুবক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহরজুড়ে সৃষ্টি হয় গণআন্দোলনের দৃপ্ত চেতনা। “ভোটাধিকার ফিরিয়ে দাও”, “গণতন্ত্র চাই”, “জুলুমের অবসান চাই” — এমন সব শ্লোগানে মুখরিত হয় উলিপুরের রাজপথ।

গণমিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন,
“২০২৪ সালের জুলাই মাসে জনগণ স্বৈরাচার ও ভোট ডাকাতির বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান ঘটিয়েছিল, তা এদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। আজকের এই গণমিছিল সেই চেতনারই বাস্তব রূপ।”
তারা আরও বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ।”

সমাবেশে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা জামায়াতের আমির, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রশিবিরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী মিছিলটি ছিল শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও ব্যতিক্রমধর্মী। সাধারণ জনগণ ও পথচারীরাও স্বতঃস্ফূর্তভাবে মিছিলের প্রতি সমর্থন জানাতে দেখা যায়।

Exit mobile version