নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram
আগামী ২, ৩, ৬, ৭, ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চলতি জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেতে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও কচাকাটা) আসনের ঢাকায় অবস্থানরত আগ্রহীদের যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বুধবার (২ সেপ্টেম্বর) দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে এমপি মো. আনোয়ারুল ইসলাম উল্লেখ করেন, তাঁর নির্বাচনী এলাকার ঢাকায় অবস্থানরত যারা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখতে ও উপভোগ করতে চান, তারা তাঁর ব্যক্তিগত সহকারী (পিএ) মো. এরশাদুল হক খন্দকারের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন।
আগ্রহীদের +৮৮০ ১৭৭৫-৮৩৫৬০০ নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২ সেপ্টেম্বর, বুধবার রাত ৯টা পর্যন্ত।
পোস্টে আরও বলা হয়, আগ্রহী শিক্ষার্থীদের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।
