অনলাইন নিউজ ডেস্ক
নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যময় তাদের প্রতিষ্ঠার আট বছর পূর্তি উপলক্ষে আয়োজন করছে জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও সম্মাননা অনুষ্ঠান। আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সভাপতিত্ব করবেন মো. আব্দুল আউয়াল বাবু এবং স্বাগত বক্তব্য রাখবেন আতিকুর রহমান উজ্জ্বল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নৃত্যশিল্পী, অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত জান্নাত রুহী।
এর আগে ১ ও ২ সেপ্টেম্বর রাজধানীর শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয় জাতীয় নৃত্য প্রতিযোগিতা। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪ থেকে ২৫ বছর বয়সী নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কুড়িগ্রামের চারজন প্রতিভাবান নৃত্যশিল্পী স্বর্ণপদক জয় করেন। তারা হলেন—
•রাজদ্বীপ প্রসাদ উৎসর্গ (ক শাখা একক সাধারণ নৃত্য)
•মোছাঃ আফরিন আক্তার অভি (খ শাখা একক সাধারণ নৃত্য)
•সেঁজুতি রায় জয়িতা (খ শাখা একক সাধারণ নৃত্য)
•প্রাঞ্জল রায় পরম (খ শাখা একক সাধারণ নৃত্য)।
মূল অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন শাখায় চ্যাম্পিয়ন হওয়া এসব নৃত্যশিল্পী ও দলকে আনুষ্ঠানিকভাবে স্বর্ণপদক প্রদান করা হবে।

