হামার কুড়িগ্রাম

জরুরি সংরক্ষণ কাজ, শুক্রবার কুড়িগ্রামে ২ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

জরুরি সংরক্ষণ কাজের কারণে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) কুড়িগ্রামে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত নেসকোর কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন এলাকায় এ পরিস্থিতি থাকবে।

নেসকো কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির আওতাধীন লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি সার্কিট বন্ধ রেখে জরুরি সংরক্ষণ কাজ করা হবে। এ কারণে নেসকোর কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন ৩৩ কেভি ফিডারগুলোতে শুক্রবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সংরক্ষণ কাজ চলাকালে নেসকো, কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কুড়িগ্রাম কর্তৃপক্ষ।

Exit mobile version