হামার কুড়িগ্রাম

ছিনাইয়ে যুব বিভাগের উদ্যোগে ফুটবল বিতরণ, মাদক-অসামাজিকতা থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার আহ্বান

রাজারহাট প্রতিনিধি


কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল বিতরণ করেছে ইউনিয়ন যুব বিভাগ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ছিনাই ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুব বিভাগের সভাপতি খন্দকার মাওলানা মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছিনাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসেন, সহ-সেক্রেটারি আমিনুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি আশরাফুল ইসলাম, পূর্ব দেবত্তর সভাপতি ফজলুল হক, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি খোকন পাটোয়ারী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রবিউল ইসলাম, সেক্রেটারি রাশেদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে স্থানীয় তরুণদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।

Exit mobile version