মোঃ রফিকুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ৬ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যূত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক জাকি মোঃ আহসান হাবীব সজীব এর সভাপতিত্বে ৬ আগস্ট বুধবার সকালে কুড়িগ্রাম শিল্পকলা একাডেমি চত্ত্বর থেকে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যূত্থানের বর্ষপূর্তিতে পালন উপলক্ষ্যে জেলা বিএনপির নির্দেশে জেলা জাসাস কুড়িগ্রামের আয়োজনে একটি বিজয় র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে এসে সমাবেশে রুপ নেয়। এ সময় র্যালীতে জেলা জাসাসের সদস্য সচিব নুরজামাল বাহাদুর, যুগ্ম আহ্বায়ক কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম রফিক ও যুগ্ম আহ্বায়ক সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম এর নেতৃত্বে জেলা জাসাস সহ উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ র্যালীতে অংশ নেয়। পরে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে কলেজ মোড়ে সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
পোস্ট টি পড়া হয়েছে : 381
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 4, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

নভেম্বর 4, 2026
আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]