Site icon হামার কুড়িগ্রাম

গ্রীন ভয়েস ফুলবাড়িতে মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত

ফুলবাড়ি প্রতিনিধি

গ্রীন ভয়েস ফুলবাড়ি উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এক মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলার সম্মানিত নেতৃবৃন্দের আগমন উপলক্ষে আজ দুপুর ১২টায় ফুলবাড়ি ডিগ্রি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা গ্রীন ভয়েসের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে টেকসই ও পরিবেশবান্ধব ফুলবাড়ি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সদস্য রাইসুল ইসলাম নোমান, রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, কুড়িগ্রাম জেলা সভাপতি মিজানুর রহমান, কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক নুরনবী সরকার, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মোঃ মাইদুল ইসলাম মামুন, ফুলবাড়ি উপজেলা সদস্য মোঃ সুমন রহমান, নাইমুর রহমান নিশাতসহ ফুলবাড়ি উপজেলা টিমের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীরা।

আলোচনায় সংগঠনের চলমান কার্যক্রমের সার্বিক পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করা হয়। অতিথিবৃন্দ নতুন ও পুরোনো সদস্যদের উদ্দেশ্যে পরিবেশ সংরক্ষণে গ্রীন ভয়েসের ভূমিকা, সামাজিক দায়বদ্ধতা এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

সভায় বিশেষভাবে লক্ষ্য করা যায়, নতুন সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহ, যা সংগঠনের শক্তি ও ঐক্যের প্রতিফলন। বক্তারা বলেন, তরুণদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পরিবেশবান্ধব আন্দোলনকে আরও শক্তিশালী, প্রগতিশীল ও বিস্তৃত করা সম্ভব।

এছাড়া আগামী দিনে নতুন কর্মসূচি, পরিবেশভিত্তিক ক্যাম্পেইন এবং সামাজিক সচেতনতা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে গ্রীন ভয়েসের কার্যক্রমকে আরও বেগবান করার পরিকল্পনার কথাও সভায় তুলে ধরা হয়।

Exit mobile version