ডেস্ক নিউজ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর বড়গ্রাম নাপিতপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় যুবসমাজ।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির কার্যক্রম চলছিল। বিষয়টি জানতে পেরে এলাকার যুবকরা সংঘবদ্ধভাবে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে তারা হাতেনাতে আসাদুল ইসলাম (আসাদ) নামে একজনকে আটক করতে সক্ষম হন। তবে তার সঙ্গে থাকা ফরহাদ নামে অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি যুবসমাজের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
