বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার এক বছরের জন্য কমিটি ঘোষণা

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রামের ঐতিহাসিক উলিপুর যে অঞ্চল একসময় ব্রিটিশ আমলে উত্তরাঞ্চলের বাণিজ্য ও প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত সেই উলিপুর আজ নতুন করে প্রাণ পাচ্ছে পরিবেশ-সচেতনতা ও সবুজায়নের এক আশাব্যঞ্জক জাগরণে।

এক সময়ের ব্যস্ত নদীবন্দর উলিপুরের চাউল, পাট, গুঁড়, মাছসহ বিভিন্ন কৃষিপণ্য চাউলতো হয়ে যেত রাজশাহী, ঢাকা ও কলকাতার বাজারে। ঘোগাদহ ও ধরলার মোহনায় গড়ে উঠেছিল সমৃদ্ধ বাণিজ্যকেন্দ্র। আজ সেই অঞ্চলেই পরিবেশবাদী আন্দোলনের নতুন দিগন্ত উন্মোচন করছে দেশের অন্যতম বৃহৎ পরিবেশবান্ধব যুব সংগঠন “গ্রীন ভয়েস”।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, প্রকৃতির প্রতি তরুণ প্রজন্মের দায়িত্ববোধ জাগ্রত করা এবং দেশব্যাপী সবুজায়নে অগ্রণী ভূমিকা পালন করতে গ্রীন ভয়েস দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে নিরলসভাবে।

বিজ্ঞাপন

এই ধারাবাহিকতায়, গ্রীন ভয়েস কেন্দ্রীয় পরিষদের নির্দেশনায় আগামী এক বছরের জন্য গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সভাপতি: সারফারাজ সৌরভ, সাধারণ সম্পাদক: হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক: আল আলিফ ও রোমিও রায়হান

এই নবনির্বাচিত কমিটি উলিপুরে গ্রীন ভয়েসের কার্যক্রমকে আরও গতিশীল করে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় তরুণদের সম্পৃক্ত করে একটি সবুজ ও সচেতন সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

গ্রীন ভয়েসের সবুজায়নের পতাকা উলিপুরের আকাশেও উড়ুক নতুন উচ্চতায় এই প্রত্যাশায় আগামী দিনের পথচলা শুরু হলো নতুন নেতৃত্বের হাত ধরে

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]