
আব্দুল হাকিম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শ্রমিক লীগের সাবেক যুগ্ন আহবায়ক আতাউর এখন গণ অধিকার পরিষদের সভাপতি হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে সর্বস্তরের জনগণের মাঝে । এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস ভূরুঙ্গামারী উপজেলা শাখা কমিটি সদ্য অনুমোদন হওয়া কমিটিতে চেয়ারম্যান, ও কুড়িগ্রাম নদী রক্ষা ও চর উন্নয়ন আন্দোলন কমিটি ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি পদ পেয়েছেন জাতীয় শ্রমিক লীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখা কমিটির যুগ্ন আহবায়ক আতাউর রহমান। অনেকেই বলছেন বিউটি পার্লারে সেজেগুজে রং পাল্টিয়ে নতুন রূপের আবির্ভাব ঘটিয়েছে আতাউর, তা কেনই বা নয় যেখানে দেখা যায় জাতীয় শ্রমিক লীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখা কমিটির কাগজে ২৬/১১/২০২৩ ইং তারিখে একটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনকৃত কমিটিতে আতাউর রহমান জাতীয় শ্রমিক লীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখা কমিটিতে যুগ্ন আহবায়ক পদে রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান আতাউর রহমান দীর্ঘ দিন থেকে আওয়ামী লীগের অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জরিত। তাদের মন্তব্যে বলেন সাপের খোসা পড়ে গেলেও সাপ কিন্তু সাপ ই থাকে, তার বিষ পরিবর্তন হয় না তেমনি আওয়ামী ফ্যাসিবাদ যেকোনো দলেই থাকুক না কেন, সে দলের একই পরিনতি হবে এটা স্বাভাবিক। ওই কমিটির কয়েকজনকে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হলে সেই মামলা হতে বাঁচতে কিছু দিন পালিয়ে বেড়ায় আতাউর। পরে বিভিন্ন জনের দারেদারে ঘুরে ভাঙ্গা রাজনীতি চাঙ্গা করে দোসর মামলা থেকে বাঁচতে ৩ টি কমিটিতেই প্রধান ৩ টি পদ বাগিয়ে নেন। অনুসন্ধানে আরো জানা যায় মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আতাউর রহমানের খালু আওয়ামী কৃষক লীগ শিলখুড়ি ইউনিয়নের একজন সক্রিয় নেতা সুরুজ্জামান তার মাধ্যমে মানবাধিকার সংস্থা ভূরুঙ্গামারী উপজেলা শাখার চেয়ারম্যান পদ টি বাগিয়ে নিয়েছেন। অপর একটি সুত্রে জানা যায় আতাউর আওয়ামী ব্যানার পাল্টাতে নিজস্ব প্রচেষ্টায় অর্থের বিনিময়ে হলেও গন অধিকার পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখা কমিটির সভাপতি পদ ও কুড়িগ্রাম নদী রক্ষা ও চর উন্নয়ন আন্দোলন কমিটি ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি হিসেবে নিয়োজিত হন।
এ বিষয়ে আতাউর রহমানের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান আমি শ্রমিক লীগের তালিকায় ছিলাম এটা একটি ভিত্তিহীন তথ্য ।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস এর জেলা কমিটির চেয়ারম্যান কামরুজ্জামান সাহুর কাছে জানতে চাইলে, আওয়ামী লীগের দোসর এই কমিটির সভাপতি পদে কি ভাবে আসে? তিনি জানান সে যদি তথ্য গোপন করে এই পদে এসে থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
গন অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমার জানা মতে আতাউর রহমান একজন ভালো মানুষ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে সাথে যদিও জড়িত ছিলেন, বিষয়টি আমরা অবগত ছিলাম। এবং সংগঠনের উপজেলা সভাপতি হিসেবে ঘোষনাও করেছি। কিন্তু ভালো মানুষদের রাজনীতি করার সুযোগ দেওয়া দরকার। এবং তার বিরুদ্ধে যদি কোন অনৈতিক অভিযোগ থাকে সে বিষয়ে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন এদেশের অন্যান্য দলগুলো তো আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিচ্ছেন ।
আপনার মতামত লিখুন :