Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম-১ আসনে গণ অধিকার পরিষদ প্রার্থী মনোনয়নপত্র কিনলেন বিন ইয়ামিন মোল্লা

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রাম-১ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেছেন বিন ইয়ামিন মোল্লা। মনোনয়নপত্র ক্রয় উপলক্ষে গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মোল্লা, গৃহায়ণ ও পুনর্বাসন সম্পাদক, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি; শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা; শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা; আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক, শ্রমিক অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা; এবং রাশেদুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ ছাড়া নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র ক্রয়ের পর প্রতিক্রিয়ায় বিন ইয়ামিন মোল্লা বলেন, “আমি নির্বাচিত হলে সংসদে গিয়ে এলাকার মানুষের প্রকৃত দাবি-দাওয়া তুলে ধরবো, যা আগে কখনো গুরুত্ব পায়নি। সকলকে সঙ্গে নিয়ে কুড়িগ্রাম-১ আসনের সার্বিক উন্নয়নে কাজ করবো।”

তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

Exit mobile version