মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল চারটায় কুড়িগ্রাম জেলা কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার শেষে সংগঠনটির জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা সংগঠনটি দোয়া মাহফিলে সকল জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এনসিপির জেলা শাখার সিনিয়র আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ও তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, উপজেলা শাখার আহ্বায়ক রাজু আহমেদ, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা এবং যুবশক্তির সদস্য সচিব তারিকুজ্জামান তমালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে এনসিপি ও এর অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

