কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা, সভাপতি সফি খান সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন /
কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা, সভাপতি সফি খান সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম প্রেসক্লাবের দি-বাষিক নির্বাচনে কমিটি ঘােষণা হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১১ জন । বুধবার (১১ মার্চ) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে (২০২৫-২০২৬) সালের কার্যনির্বাহী কমিটির নাম ঘােষণা করেন নির্বাচন কমিশনার মিজানুর রহমান মিন্টু।

ঘােষিত তালিকা অনুযায়ী সভাপতি পদে সফি খান, সহ-সভাপতি পদে মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মাহফুজার মাহফুজার রহমান খন্দকার এবং কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রাম প্রসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি এছাড়াও দপ্তর সম্পাদক পদে শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে আব্দুল ওয়াহেদ, সমাজকল্যাণ সম্পাদক পদে কে, এম. গোলাম রব্বানী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস, এম. হারুন উর রশিদ ও শফিকুল ইসলাম বেবু।

নির্বাচন কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হােসেন মিজানুর রহমান মিন্টু,ফিরোজ আলম মনু । নির্বাচন কমিশন নির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির প্রক্রিয়া শেষে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্বিতায় নির্বাচিত হয়। নির্বাচনে সভাপতি পদে সফি খান ও সাধারণ সম্পাদক হওয়ায় তাদের চূড়ান্ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।