হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম-২ আসনে ২০২৫-২০২৬ অর্থবছরে টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্প অনুমোদন: গ্রামীণ উন্নয়নে ৫৫ লাখ টাকার বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) নির্বাচনী এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প অনুমোদন করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।

 

প্রকল্পগুলোর আওতায় বিভিন্ন ইউনিয়নে রাস্তা সিসি ও এইচবিবি করণ, বক্স কালভার্ট ও গাইড ওয়াল নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ উন্নয়ন, রাস্তার মাটি ভরাট এবং কবরস্থান সংস্কারের কাজ বাস্তবায়ন করা হবে। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের অবহেলিত গ্রামীণ সড়ক ও সামাজিক অবকাঠামো উন্নয়নে এই বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

কুড়িগ্রাম সদর উপজেলা

টিআর প্রকল্পে ১১ লাখ টাকা বরাদ্দ: সদর উপজেলার মোগলবাসা, কাঁঠালবাড়ী, পাঁচগাছী, যাত্রাপুর, ভোগডাঙ্গা ও পৌর এলাকার মোট ৭টি প্রকল্পে ১১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুমোদিত প্রকল্পসমূহ:

মোগলবাসা ইউনিয়ন: চর সিতাইঝাড় এলাকায় কেরামত আলীর বাড়ির সামনে বক্স কালভার্ট নির্মাণে ২ লাখ ৮০ হাজার টাকা।

কাঁঠালবাড়ী ইউনিয়ন: তালুক কালোয়া দক্ষিণপাড়া জামে মসজিদ মেরামতে ১ লাখ ৫০ হাজার টাকা।

কাঁঠালবাড়ী ইউনিয়ন: মরহুম কালামুদ্দি টি হাফেজিয়া মাদ্রাসা ভবন সংস্কারে ১ লাখ ১৮ হাজার টাকা।

পাঁচগাছী ইউনিয়ন: কুলারপাড় মদিনাতুল জামে মসজিদ সংস্কারে ১ লাখ ১৭ হাজার টাকা।

যাত্রাপুর ইউনিয়ন: জহির ডিলারের বাড়ির মোড় থেকে মাহবুবের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি করণে ১ লাখ ৬০ হাজার টাকা।

ভোগডাঙ্গা ইউনিয়ন: গউরের খামার মসজিদ থেকে মাওলানা আমিনুল ইসলামের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি করণে ১ লাখ ৪০ হাজার টাকা।

কুড়িগ্রাম পৌরসভা: সবুজপাড়া বরকতিয়া মসজিদ সংলগ্ন রাস্তা সিসি করণে ১ লাখ ৩৫ হাজার টাকা।

 

কাবিটা প্রকল্পে ৮ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ

 

কাঁঠালবাড়ী ও হলোখানা ইউনিয়নে ৪টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রাস্তা সিসি করণের পাশাপাশি গাইড ওয়াল নির্মাণও রয়েছে।

উল্লেখযোগ্য প্রকল্প:

• হরিশ্বর কালোয়া এলাকায় আব্দুর রহমানের বাড়ি থেকে মৃত রেজাউল মেকারের বাড়ি পর্যন্ত রাস্তার গাইড ওয়াল নির্মাণে ২ লাখ টাকা।

• একই এলাকায় রাস্তা সিসি করণে ২ লাখ ৩০ হাজার টাকা।

• হলোখানার দবিরের বাড়ি থেকে আব্দুল সরদারের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি করণে ২ লাখ টাকা।

• শাহাদত আলীর বাড়ি থেকে শামছুল হকের বাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়নে ২ লাখ ২০ হাজার টাকা।

কাবিখা প্রকল্প

কাঁঠালবাড়ী, ভোগডাঙ্গা ও ঘোগাদহ ইউনিয়নে ৩টি প্রকল্পের আওতায় চাল ও গম বরাদ্দ দেওয়া হয়েছে।

• প্রক দাশেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মাটি ভরাটে ৫ মেট্রিক টন চাল।

• মালি পাড়া এলাকায় রাস্তার মাটি ভরাটে ৫ মেট্রিক টন গম।

• প্রথম আলোর চর নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন রাস্তার উন্নয়নে ৫ মেট্রিক টন গম।

রাজআর প্রকল্পে ৯ লাখ ৫ হাজার টাকা বরাদ্দ: রাজারহাট, ঘড়িয়ালডাঙ্গা, বিদ্যানন্দ ও চাকিরপশা ইউনিয়নের ৭টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রকল্পসমূহ:

• হরিশ্বর তালুক নায়েকপাড়া মন্দির মেরামতে ১ লাখ ১৭ হাজার টাকা।

• চান্দামারী মাদ্রাসাপাড় জামে মসজিদ সংস্কারে ১ লাখ ১৭ হাজার টাকা।

• সরিষাবাড়ীহাট আলিম মাদ্রাসা ভবন সংস্কারে ১ লাখ ৮০ হাজার টাকা।

• তালতলা জামে মসজিদ সংস্কারে ১ লাখ ১৭ হাজার টাকা।

• দাড়িয়ারপাড় দারুল আকরাম মাদ্রাসা ভবন সংস্কারে ১ লাখ ১৭ হাজার টাকা।

• জান্নাতুল আতফাল ইসলামিক একাডেমি ভবন মেরামতে ১ লাখ ১৭ হাজার টাকা।

• পোদ্দারের বক্স কালভার্ট নির্মাণে ১ লাখ ৪০ হাজার টাকা।

কাবিটা প্রকল্পে ৮ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ

 

উমর মজিদ, নাজিমখান, ছিনাই ও চাকিরপশা ইউনিয়নে রাস্তা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পসমূহ:

• সাজুর বাড়ি থেকে রুহানির বাড়ি পর্যন্ত রাস্তা সিসি করণে ২ লাখ টাকা।

• বাছরা মাঠের পাড় থেকে সজো তেলির বাড়ি পর্যন্ত রাস্তা এইচবিবি করণে ২ লাখ টাকা।

• হবির বাজার থেকে আমিনুলের দোকান পর্যন্ত প্রায় ৯৫০ মিটার রাস্তা সিসি করণে ২ লাখ ৫০ হাজার টাকা।

• টুপামারী বাজার থেকে বকশীপাড়া রাস্তা সিসি করণে ২ লাখ টাকা।

কাবিখা প্রকল্প

• ঝারখোলা এলাকায় রাস্তা পুনঃনির্মাণে ৫ মেট্রিক টন গম।

• হাসেম কবিরের বাড়ি থেকে আজিজ মিলিটারীর বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতে ৫ মেট্রিক টন গম।

• রতিগ্রাম পূর্বপাড়া কবরস্থানে মাটি ভরাটে ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

ফুলবাড়ী উপজেলা টিআর প্রকল্পে ৯ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ:

 

বড়ভিটা, ফুলবাড়ী, ভাঙ্গামোড় ও শিমুলবাড়ী ইউনিয়নের ৫টি প্রকল্পে এই বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পসমূহ:

 

• মতিয়ার রহমান মিঠুর বাড়ি থেকে খন্দকারটারী জামে মসজিদ পর্যন্ত রাস্তা সিসি করণে ২ লাখ ৬০ হাজার টাকা।

• বড়ভিটা নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা ভবন নির্মাণে ১ লাখ ১৭ হাজার টাকা।

• কবির মামুদ মসজিদ হয়ে মুক্তার বাড়ি পর্যন্ত রাস্তা সিসি করণে ২ লাখ টাকা।

• মরাবাছরা গ্রামের পাকা রাস্তার মোড় থেকে নীল কুমোর নদী পর্যন্ত রাস্তা সিসি করণে ২ লাখ ২৩ হাজার টাকা।

• শিমুলবাড়ীর ব্রিজের মাথা থেকে আমেলের বাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়নে ১ লাখ ৯৫ হাজার টাকা।

কাবিটা প্রকল্পে ৮ লাখ টাকা বরাদ্দ, প্রকল্পসমূহ:

 

• কলেজটারী সেরাতলের বাড়ি সংলগ্ন রাস্তা থেকে কালভার্ট পর্যন্ত সিসি করণে ২ লাখ টাকা।

• আকবরের বাড়ির পিছন থেকে আব্দুল হকের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি করণে ২ লাখ টাকা।

• আফতারের বাড়ি থেকে মিজানুর মাস্টারের স্কুল পর্যন্ত রাস্তা উন্নয়নে ২ লাখ টাকা।

• দাশিয়ারছড়া এলাকায় রাস্তা মেরামতে ২ লাখ টাকা।

 

কাবিখা প্রকল্প

 

• উত্তর কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটে ৫ মেট্রিক টন চাল।

• নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ি এলাকায় প্রায় ৫০০ মিটার রাস্তা উন্নয়নে ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত গ্রামীণ সড়ক, কালভার্ট ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এই বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলে ভোগান্তি কমাতে রাস্তা সিসি করণ ও গাইড ওয়াল নির্মাণ প্রকল্পগুলো কার্যকর হবে বলে আশা করছেন তারা।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনুমোদিত প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও বাস্তবায়ন কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ জানান, “৫৫ লক্ষ টাকা দিয়ে পুরো একটা আসনের প্রতিটি ইউনিয়নে বরাদ্দ দেওয়া সম্ভব নয়। পর্যায়ক্রমে ইনশাল্লাহ প্রতিটি জায়গায় বরাদ্দ দেওয়া হবে। বিগত সময়গুলোতে যদি দায়িত্বপ্রাপ্তরা একটু একটু করে কাজ করতো, তাহলে আমাদের জন্য হয়তো কাজ অনেক সহজ হয়ে যেত। আমরা এরকম অসংখ্য জায়গা পেয়েছি, যেসব জায়গায় উন্নয়নের বিন্দু পরিমাণ ছোঁয়া লাগেনি। আমাদের সবাইকে সহনশীলতার পরিচয় দিতে হবে। সবার সহযোগিতা ব্যতীত এই পিছিয়ে পড়া কুড়িগ্রামকে এগিয়ে নেওয়া অসম্ভব।”

Exit mobile version