হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সরকারি কলেজ শিবিরের কমিটি গঠন, সভাপতি মামুন ও সেক্রেটারি নিলয়

কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের অবশিষ্ট সময়ের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মুজাহিদ ইসলাম নিলয়।

ঘোষিত কমিটিতে সভাপতি আব্দুল্লাহ আল মামুন ২০২০-২১ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী। অন্যদিকে, সেক্রেটারি মুজাহিদ ইসলাম নিলয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী।

নতুন এ কমিটি ২০২৬ সালের বাকি সময় কুড়িগ্রাম সরকারি কলেজ শাখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

Exit mobile version