হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপি নেতা সোহেল হোসনাইন কায়কোবাদ

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

পরিদর্শনকালে তিনি উপজেলার ঘোগাদাহ, যাত্রাপুর ও পাঁচগাছি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্য সবার মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, “ধর্ম যার যার—রাষ্ট্র সবার। ধর্ম যার যার—নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।”

Exit mobile version