Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম ভেলাকোপায় পুকুরে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ

কুড়িগ্রাম সদর উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেলাকোপা মন্ডলপাড়া এলাকায় পুকুরে পড়ে রোমান (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত রোমান স্থানীয় বাসিন্দা সুমন ইসলাম ও রুমা আক্তার দম্পতির তৃতীয় সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, রোমানকে ঘুম পাড়িয়ে তার মা কাপড় ধোয়ার জন্য বাইরে যান এবং বড় বোন টুনিকে তার দেখাশোনার দায়িত্ব দেন। কিছুক্ষণ পর বড় বোনও ঘর থেকে বের হয়ে গেলে এক পর্যায়ে রোমান ঘর থেকে বের হয়ে পড়ে। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।


একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে রোমানের নিথর দেহ ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


স্থানীয় বাসিন্দা স্বাধীন শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিয়ে সচেতনতা বেড়েছে। এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্ক থাকতে হবে।

Exit mobile version