
ডেস্ক নিউজ
সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও অর্থসহ পবিত্র কুরআনুল কারিম বিতরণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।
রমজানের পবিত্রতা ও তাৎপর্য তুলে ধরতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম সাকিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি মোস্তাহিদ।
বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানান। তারা বলেন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনে কুরআনের শিক্ষার বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কুরআনুল কারিম বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :