হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করলেন ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণের ১১ কর্মকর্তা

ডেস্ক নিউজ

৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ১১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা কুড়িগ্রাম জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে পৌঁছালে তাঁদের স্বাগত জানান পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিচয়পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার জেলার সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, জেলা পুলিশের কার্যক্রম এবং জনবান্ধব পুলিশিং সম্পর্কে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের অবহিত করেন। এ সময় তিনি তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম; কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা; উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আসাদ আহম্মেদ রনি উপস্থিত ছিলেন।

মাঠ সমীক্ষার এ পরিদর্শনের মাধ্যমে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা বাস্তব কর্মপরিবেশ, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, জনসম্পৃক্ততা ও নাগরিক সেবা প্রদানের কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

Exit mobile version