ডেস্ক নিউজ
জেলার আইনশৃঙ্খলা রক্ষা, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
পুলিশ সূত্র জানায়, জেলার সম্মানিত নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং নাগরিক সেবাকে আরও গতিশীল ও কার্যকর করতে জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও সদস্যদের কল্যাণ নিশ্চিত করার উদ্দেশ্যে এ মাস্টার প্যারেডের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সদর সার্কেল) মো. মাসুদ রানা, সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মো. গোলাম মোর্শেদ, সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাহাদ বিন সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আসাদ আহম্মেদ রনি, বিভিন্ন থানা ও ইউনিটের প্রধান এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।
