বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন “মোঃ আজিজুর রহমান সরকার”

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল ।। বিশেষ প্রতিনিধি ।। হামার কুড়িগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির নির্বাচীত হয়েছেন আজিজুর রহমান সরকার স্বপন। জেলার সকল রোকনদের (সদস‍্য) প্রত্যক্ষ ভোটে তিনি আমীর হিসেবে নির্বাচিত হন। এর আগে গত ১৪ নভেম্বর ( শুক্রবার ) জেলা আমির নির্বাচনে রোকনরা ভোট প্রদান করেন।


সোমবার (২৪ নভেম্বর ) বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন
জামায়াতে ইসলামি রংপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন। পরে
তাঁকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয়।

বিজ্ঞাপন


তিনি ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ২১ বছর একটানা কুড়িগ্রাম জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। পুনরায় জেলা আমির নির্বাচীত হওয়ায় তাঁর নিজ উপজেলা ভূরুঙ্গামারীতে দলীয় নেতা কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

শপথ পড়ানো শেষে এক প্রতিক্রিয়া মাওলানা মমতাজ উদ্দিন বলেন, “আজিজুর রহমান সরকার স্বপন একজন সৎ, যোগ্য ও অভিজ্ঞ সংগঠক। তাঁর নেতৃত্বে কুড়িগ্রাম জেলা জামায়াত নতুন গতিতে এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

এ-বিষয়ে পুনরায় নির্বাচীত জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি আমানত হিসেবে গ্রহণ করেছি। ইনশাআল্লাহ্ সংগঠনকে শক্তিশালী করা, নৈতিক সমাজ গঠন এবং গণমানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। তিনি আরো বলেন জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করা একটি কঠিন কাজ। আমাকে আবারো যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যেন তা সঠিকভাবে পালন করতে পারি এজন্য সংগঠনসহ সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]