
মোহাম্মদ দিদার আহমেদ জীবন
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নবনির্বাচিত সেক্রেটারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডভোকেট সরদার তাজুল ইসলাম। সমিতির সদস্যরা তাকে এই দায়িত্বে নির্বাচিত করায় আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে তার নেতৃত্বে সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
অ্যাডভোকেট সরদার তাজুল ইসলাম দায়িত্ব পাওয়ার পর সকল আইনজীবীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সমিতির উন্নয়নে কাজ করে যাবো।”
স্থানীয় আইনজীবী মহল ও সাধারণ মানুষের পক্ষ থেকেও তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :