Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালক পর্ষদের দায়িত্ব গ্রহণ

মোঃ রফিকুল ইসলাম
কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ ইং সনের নবনির্বাচিত পরিচালক পর্ষদের দায়িত্ব গ্রহণ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট’২০২৫ইং শনিবার সকালে আনুষ্ঠানিক ভাবে কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ ইং সনের নবনির্বাচিত পরিচালক পর্ষদের দায়িত্ব গ্রহণ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ইং সনের নবনির্বাচিত পরিচালক পর্ষদের সভাপতি হিসেবে আলহাজ্ব আব্দুল আজিজ সিনিয়র সহ-সভাপতি হিসেবে আতিকুর রহমান মোজাহিদ, জুনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম মিয়া, জুনিয়র সহ-সভাপতি মোঃ শাহিন শেখ রঞ্জু, পরিচালক পদে কফিল উদ্দিন আহম্মেদ খোকন, মোঃ গোলাম মোস্তফা, মোঃ আবু হানিফ বিপ্লব, মোঃ মাসুদ রানা, মোঃ আজহারুল ইসলাম মানু, মোঃ হেলাল আহম্মেদ, মোঃ হাসান জোবায়ের হিমেল, নুরুল আমিন কিরণ হুদা, মোঃ মিনহাজুল ইসলাম দিনার, মোঃ গোলাম রসুল রনি, মোঃ আব্দুল আলীম, মোঃ সাজু মিয়া, মোঃ আশরাফ হোসেন, মোঃ আরিফুজ্জামান সাগর, এরশাদুল হক দায়িত্ব গ্রহণ করেন। এ ব্যাপারে কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ জানায়, কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়নে ব্যবসায়ী সমাজের সকলের সহযোগিতা কামনা করছি। কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সর্বাত্মক ভাবে কাজ করবে।

Exit mobile version